সংবাদ শিরোনাম
গুমের শিকার ব্যক্তিদের সরাসরি ন্যায়বিচারের পথ সুগম করেছে প্রস্তাবিত আইন: স্বরাষ্ট্রমন্ত্রী ৫০% পেনশন সমর্পণকারীদের ১০ দফা দাবি সমর্পিত অর্থ ফেরতসহ বৈষম্য নিরসনে দ্রুত নীতি প্রণয়নের আহ্বান ঢাকা ১৮ আসনের মাননীয় সাংসদ জনাব এস এম জাহাঙ্গীর হোসেন সাহেব এর সাথে উত্তরা কম্পিউটার সমিতির সভাপতি বেলাল মোল্লা মেহেদী র নেতৃত্বে প্রতিনিধি দলের শুভেচ্ছা বিনিময়। এ সময়ে উত্তরা কম্পিউটার সমিতির সদস্য দের সুবিধা অসুবিধা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সাংসদ উত্তরা কম্পিউটার ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  দক্ষিণখানে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার মামলা তুলে নিতে শিশুটির পরিবারকে হুমকির অভিযোগ স্পার সাইনবোর্ডে আড়ালের ব্যবসা? গুলশানে শাহ আলম-রাজুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি পশ্চিম আইনুছবাগ হাউস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা বাড়ি-ফ্ল্যাট ও জমির মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার অভিযোগ, আহত পরিচালকসহ ছাত্রদলের নেতাকর্মীরা এমপির(পিএস) এর আপন ভাই শানুরকে আটক করেও থানা থেকে ছেড়ে দেয় পুলিশ! অভিযোগ এলাকা বাসির নৌপথের নাব্যতা ফেরাতে দ্রুত ড্রেজিংয়ের ঘোষণা নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের

পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার ‎

admin / ৭২ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

‎জাকির হোসেন 

‎পটুয়াখালীর দুমকী উপজেলার পায়রা সেতু এলাকায় বিশেষভাবে তৈরি একটি পিকআপ ভ্যানের চেসিসের গোপন প্রকোষ্ঠ থেকে প্রায় ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৮। এ সময় অভিযুক্তরা গাড়ি ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

‎র‌্যাব-৮ জানায়, মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিএসসি বরিশাল এবং র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি যৌথ দল পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী ইউনিয়নের পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসায়।

‎এ সময় ঢাকা থেকে পটুয়াখালীগামী ঢাকা মেট্রো-ঠ ১১-৪৩৯৬ নম্বরের একটি নীল-সাদা রঙের পিকআপকে থামানোর সংকেত দিলে চালক প্রথমে গতি কমিয়ে পরে দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন। র‌্যাব সদস্যরা প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার ধাওয়া করলে দুমকীর আঙ্গারিয়া বাজারের আঙ্গারিয়া ব্রিজের ওপর পিকআপটি ফেলে চালকসহ তিন ব্যক্তি পালিয়ে যায়।

‎স্থানীয়দের বরাতে র‌্যাব জানায়, পিকআপটির চালক দুমকী উপজেলার আঙ্গারিয়া এলাকার বাসিন্দা মো. হীরা (৩০)। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে গাড়িটি তল্লাশি করে চেসিসের বিশেষভাবে তৈরি গোপন প্রকোষ্ঠ থেকে খাকি স্কচটেপ ও আকাশি রঙের পলিথিনে মোড়ানো ৩২টি পোটলায় প্রায় ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎উদ্ধার করা গাঁজা ও পিকআপটি জব্দ করে দুমকী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎র‌্যাব-৮ জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের গোয়েন্দা নজরদারি ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category