সংবাদ শিরোনাম
লোডশেডিংয়ে জনজীবন হাঁসফাঁস সারাদেশে বিদ্যুৎ সংকট, গ্রাম-শহরে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গুমের শিকার ব্যক্তিদের সরাসরি ন্যায়বিচারের পথ সুগম করেছে প্রস্তাবিত আইন: স্বরাষ্ট্রমন্ত্রী ৫০% পেনশন সমর্পণকারীদের ১০ দফা দাবি সমর্পিত অর্থ ফেরতসহ বৈষম্য নিরসনে দ্রুত নীতি প্রণয়নের আহ্বান ঢাকা ১৮ আসনের মাননীয় সাংসদ জনাব এস এম জাহাঙ্গীর হোসেন সাহেব এর সাথে উত্তরা কম্পিউটার সমিতির সভাপতি বেলাল মোল্লা মেহেদী র নেতৃত্বে প্রতিনিধি দলের শুভেচ্ছা বিনিময়। এ সময়ে উত্তরা কম্পিউটার সমিতির সদস্য দের সুবিধা অসুবিধা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সাংসদ উত্তরা কম্পিউটার ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  দক্ষিণখানে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার মামলা তুলে নিতে শিশুটির পরিবারকে হুমকির অভিযোগ স্পার সাইনবোর্ডে আড়ালের ব্যবসা? গুলশানে শাহ আলম-রাজুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি পশ্চিম আইনুছবাগ হাউস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা বাড়ি-ফ্ল্যাট ও জমির মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার অভিযোগ, আহত পরিচালকসহ ছাত্রদলের নেতাকর্মীরা

শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করেই বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলা সম্ভব: চীন

admin / ২৫ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

আন্তর্জাতিক:

২৬ আগস্ট: খাদ্য উৎপাদনের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংঘাতপূর্ণ অঞ্চলে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। গতকাল (মঙ্গলবার) জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং নিরাপত্তা পরিষদের ‘সশস্ত্র সংঘাত ও খাদ্য নিরাপত্তা’ বিষয়ক উচ্চপর্যায়ের উন্মুক্ত বিতর্কে দেওয়া ভাষণে এ কথা বলেন।

ফু ছোং বলেন, সশস্ত্র সংঘাত মানবিক সংকট ও ক্ষুধার অন্যতম প্রধান কারণ। তাই নিরাপত্তা পরিষদের উচিত সংঘাতের রাজনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেওয়া এবং যত দ্রুত সম্ভব স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সংঘাতরত পক্ষগুলোর মধ্যে সক্রিয়ভাবে মধ্যস্থতা ও সংলাপের ব্যবস্থা করা। এর মাধ্যমে কৃষি উৎপাদন পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় মৌলিক পরিবেশ তৈরি করা সম্ভব হবে জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক মানবিক আইন অবশ্যই সমুন্নত রাখতে হবে এবং ক্ষুধাকে কখনোই যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।

ফু ছোং উল্লেখ করেন, ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রতিযোগিতা ও আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত স্থল ও সমুদ্রপথে নিরাপদ বাণিজ্য নিশ্চিত করা এবং খাদ্য ও সারের মতো অত্যাবশ্যকীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা। হরমুজ প্রণালির জন্য একটি অস্থায়ী পরিচালন ব্যবস্থা প্রতিষ্ঠায় জাতিসংঘের উদ্যোগকে চীন স্বাগত জানায় এবং এ ক্ষেত্রে জাতিসংঘকে আরও বড় ভূমিকা পালনে সমর্থন করে বলেও জানান তিনি।

তিনি বলেন, খাদ্য উৎপাদনে স্বনির্ভরতার সক্ষমতা বাড়াতে উন্নয়নশীল দেশগুলোকে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও বেশি সহায়তা করা উচিত। প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবিলা, উন্নয়নের ব্যবধান কমানো এবং সংঘাত ও খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকি কমাতে তাদের আরও কার্যকর ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ফু ছোং জোর দিয়ে বলেন, খাদ্য নিরাপত্তা একটি বৈশ্বিক বিষয়, যার জন্য সব দেশের সমন্বিত পদক্ষেপ ও যৌথ উদ্যোগ প্রয়োজন। এটি কয়েকটি দেশ বা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর সিদ্ধান্তের ওপর নির্ভর করতে পারে না।

তিনি আরও বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ শস্য উৎপাদনকারী দেশ হিসেবে চীন নিজস্ব প্রচেষ্টায় শস্য উৎপাদনে মৌলিক স্বনির্ভরতা এবং প্রধান খাদ্যশস্যের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করেছে। এটি শুধু চীনের উন্নয়নের গুরুত্বপূর্ণ অর্জন নয়, বৈশ্বিক খাদ্য নিরাপত্তা রক্ষায়ও একটি গুরুত্বপূর্ণ অবদান।

ফু ছোং বলেন, চীন মানবজাতির অভিন্ন ভবিষ্যতের সমাজ গড়ার ধারণা সমুন্নত রেখে বিশ্ব থেকে ক্ষুধা সম্পূর্ণ নির্মূল এবং শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও সমৃদ্ধি বজায় রাখতে সব পক্ষের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে ইচ্ছুক।

সূত্র: রুবি-ফয়সল-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category