নিউজ দৈনিক ঢাকার কন্ঠ মস্তু মিয়া, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারিচালিত অটোরিকশায় করে দেশীয় তৈরি মদ বহনের অভিযোগে মো. রিয়াজ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল শান্তিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে। পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের অভিযোগে রিয়াজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিয়াজ মিয়া কসবা উপজেলার কামালপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা মদ বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
মস্তু মিয়া, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারিচালিত অটোরিকশায় করে দেশীয় তৈরি মদ বহনের অভিযোগে মো. রিয়াজ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল শান্তিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে। পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের অভিযোগে রিয়াজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিয়াজ মিয়া কসবা উপজেলার কামালপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা মদ বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।