উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসক ও এমপি
admin
/ ৬৫
Time View
Update :
রবিবার, ২ আগস্ট, ২০২৬
Share
Oplus_16908288
উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসক ও এমপি
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ রাজিয়া শিকদার রিয়া সহ-সম্পাদক রাজধানীর উত্তরখানের এসটিএস (STS) এলাকায় দায়িত্বরত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর। শনিবার (২ আগস্ট) সকালে এসটিএস এলাকায় কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় দুর্বৃত্তরা হামলা চালায়। এ ঘটনায় কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন। একই সঙ্গে ভবিষ্যতে দায়িত্ব পালনরত পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। পরে প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান ও সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে গিয়ে আহত পরিচ্ছন্নতাকর্মীদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন। এ সময় ডিএনসিসি প্রশাসক বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
রাজিয়া শিকদার রিয়া সহ-সম্পাদক
রাজধানীর উত্তরখানের এসটিএস (STS) এলাকায় দায়িত্বরত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর।
শনিবার (২ আগস্ট) সকালে এসটিএস এলাকায় কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় দুর্বৃত্তরা হামলা চালায়। এ ঘটনায় কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী আহত হন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন। একই সঙ্গে ভবিষ্যতে দায়িত্ব পালনরত পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
পরে প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান ও সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে গিয়ে আহত পরিচ্ছন্নতাকর্মীদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন।
এ সময় ডিএনসিসি প্রশাসক বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।