সংবাদ শিরোনাম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গুমের শিকার ব্যক্তিদের সরাসরি ন্যায়বিচারের পথ সুগম করেছে প্রস্তাবিত আইন: স্বরাষ্ট্রমন্ত্রী ৫০% পেনশন সমর্পণকারীদের ১০ দফা দাবি সমর্পিত অর্থ ফেরতসহ বৈষম্য নিরসনে দ্রুত নীতি প্রণয়নের আহ্বান ঢাকা ১৮ আসনের মাননীয় সাংসদ জনাব এস এম জাহাঙ্গীর হোসেন সাহেব এর সাথে উত্তরা কম্পিউটার সমিতির সভাপতি বেলাল মোল্লা মেহেদী র নেতৃত্বে প্রতিনিধি দলের শুভেচ্ছা বিনিময়। এ সময়ে উত্তরা কম্পিউটার সমিতির সদস্য দের সুবিধা অসুবিধা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সাংসদ উত্তরা কম্পিউটার ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  দক্ষিণখানে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার মামলা তুলে নিতে শিশুটির পরিবারকে হুমকির অভিযোগ স্পার সাইনবোর্ডে আড়ালের ব্যবসা? গুলশানে শাহ আলম-রাজুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি পশ্চিম আইনুছবাগ হাউস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা বাড়ি-ফ্ল্যাট ও জমির মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার অভিযোগ, আহত পরিচালকসহ ছাত্রদলের নেতাকর্মীরা এমপির(পিএস) এর আপন ভাই শানুরকে আটক করেও থানা থেকে ছেড়ে দেয় পুলিশ! অভিযোগ এলাকা বাসির

উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন

admin / ৩৬ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

উত্তরা ৯ নম্বর সেক্টরে একটি বহুতল ভবনের তৃতীয় তলায় বেনামি এক ক্লাব বসিয়ে জমজমাট জুয়ার আসর চলছে সন্ধ্যা থেকে শুরু করে ভোর পর্যন্ত। কাটাকাটি বা ফ্ল্যাশ জুয়ার জমজমাট এই আসর পরিচালনা করছে রফিক নামক কুখ্যাত এক জুয়া ব্যবসায়ী। ভবনটিতে প্রথম দুই তলায় মার্কেট ও চতুর্থ তলায় একটি আবাসিক হোটেল থাকলেও, রফিকের নানা হুমকি ধামকিতে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। আর অন্যদিকে বারবার জানিয়েও কাজ হচ্ছে না উত্তরা পশ্চিম থানার পুলিশ প্রশাসনকে।

স্থানীয় সূত্রগুলো জানায়, রফিক গত কয়েক বছর রাজধানীর বাড্ডা ও ভাটারা এলাকায় বিভিন্ন স্থানে জুয়ার আসর পরিচালনা করলেও সম্প্রতি ডিএমপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর জুয়া ও মাদকবিরোধী কঠোর তৎপরতায় সে এলাকা ছাড়তে বাধ্য হয়। বেশ কিছুদিন জুয়ার ব্যবসা বন্ধ রাখার পর, চলতি বছরের জুন মাসের মাঝামাঝি উত্তরা ৯ নাম্বার সেক্টরের ৭ নম্বর রোডের ৯ নম্বর হোল্ডিং নম্বর সম্বলিত বাণিজ্যিক ভবনটির তৃতীয় তলায় কোনো কাগজপত্র, নাম ও পরিচয় ছাড়াই একটি ক্লাব বসিয়ে জুয়ার আসর শুরু করে এই কুখ্যাত রফিক।

‘সততা ভবন’ নামের ওই বহুতল ভবনটিতে একতলা ও দোতলায় মার্কেট এবং তৃতীয় তলায় বিভিন্ন অফিস রুম ভাড়া দেয়া রয়েছে। তৃতীয় তলার সেই অফিস রুমগুলির মাঝে কোনো ধরনের সাইনবোর্ড এবং কাগজপত্র বিহীন একটি বেনামি ক্লাব বসিয়ে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত রফিকের এই জমজমাট জুয়ার আসরে নানা ধরনের লোকজন আনাগোনা করে। বিশেষ করে রাত দশটার পর মার্কেটের সবগুলো গেট বন্ধ হয়ে গেলে, পেছনের গ্যারেজের গেট দিয়ে অগণিত জুয়াড়ি সেখানে প্রবেশ করে বলে স্থানীয়রা নিশ্চিত করেছে।

ভবনটির চতুর্থ তলা থেকে অবস্থিত আবাসিক হোটেল ‘হোটেল নাইস লুক’-এর ম্যানেজার মোঃ ফারুক হোসেন জানান, “তৃতীয় তলায় একটি নাম বিহীন ক্লাব বসেছে আমরা খবর পেয়েছি। সন্ধ্যার পর থেকেই সেখানে নানা ধরনের লোকজনের আনাগোনা শুরু হয় রাত। যত বাড়ে আনাগোনা তত বাড়ে। আমরা জানতে পেরেছি এখানে জমজমাট জুয়ার আসর চলে। কিন্তু প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। মার্কেট কর্তৃপক্ষ অভিযোগ করেছিল বলে শুনেছি, কোন ফলাফল দেখতে পাইনি।”

বিষয়টি নিয়ে একাধিকবার উত্তরা পশ্চিম থানায় যোগাযোগ করা হলেও কোন সুফল পাওয়া যায়নি। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর টেলিফোনে বলেন, “এরকম কোন ঘটনা সেখানে আছে বলে আমার জানা নেই খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category