উত্তরা প্রেস ক্লাবে কানাডা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের আগমন , প্রয়াত সাংবাদিক সাকিবুল হাসানের পরিবারের জন্য”আর্থিক ঘোষণা
admin
/ ৬৩
Time View
Update :
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
Share
উত্তরা প্রেস ক্লাবে কানাডা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের আগমন , প্রয়াত সাংবাদিক সাকিবুল হাসানের পরিবারের জন্য”আর্থিক ঘোষণা
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ নিজস্ব প্রতিবেদক: কানাডা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ কে আজাদ শুক্রবার (৩১ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরাসরি উত্তরা প্রেস ক্লাব পরিদর্শনে আসেন। এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়নের আমন্ত্রণে তিনি ক্লাবটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে এ কে আজাদ উত্তরা প্রেস ক্লাবের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং অতীতে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি ক্লাবের প্রয়াত সদস্য ও সাংবাদিক মরহুম সাকিবুল হাসানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার পরিবারের খোঁজখবর নেন। প্রয়াত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ কে আজাদ ১০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। তার এই মানবিক উদ্যোগকে উপস্থিত সাংবাদিকরা আন্তরিকভাবে স্বাগত জানান। এ সময় উত্তরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন, দপ্তর সম্পাদক আল আমিন রেজা, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম একা, সদস্য মামুন খান, সোহাগ, মাহমুদুল হাসান সবুজ, মামুনুর রশীদ রানা, চপল সরদারসহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকরা এ কে আজাদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান এবং প্রবাসে থেকেও সাংবাদিক সমাজের প্রতি তার আন্তরিকতা ও সহযোগিতার মানসিকতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ...
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
নিজস্ব প্রতিবেদক:
কানাডা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ কে আজাদ শুক্রবার (৩১ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরাসরি উত্তরা প্রেস ক্লাব পরিদর্শনে আসেন। এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়নের আমন্ত্রণে তিনি ক্লাবটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এ কে আজাদ উত্তরা প্রেস ক্লাবের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং অতীতে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি ক্লাবের প্রয়াত সদস্য ও সাংবাদিক মরহুম সাকিবুল হাসানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার পরিবারের খোঁজখবর নেন।
প্রয়াত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ কে আজাদ ১০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। তার এই মানবিক উদ্যোগকে উপস্থিত সাংবাদিকরা আন্তরিকভাবে স্বাগত জানান।
এ সময় উত্তরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন, দপ্তর সম্পাদক আল আমিন রেজা, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম একা, সদস্য মামুন খান, সোহাগ, মাহমুদুল হাসান সবুজ, মামুনুর রশীদ রানা, চপল সরদারসহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
উপস্থিত সাংবাদিকরা এ কে আজাদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান এবং প্রবাসে থেকেও সাংবাদিক সমাজের প্রতি তার আন্তরিকতা ও সহযোগিতার মানসিকতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।