সংবাদ শিরোনাম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গুমের শিকার ব্যক্তিদের সরাসরি ন্যায়বিচারের পথ সুগম করেছে প্রস্তাবিত আইন: স্বরাষ্ট্রমন্ত্রী ৫০% পেনশন সমর্পণকারীদের ১০ দফা দাবি সমর্পিত অর্থ ফেরতসহ বৈষম্য নিরসনে দ্রুত নীতি প্রণয়নের আহ্বান ঢাকা ১৮ আসনের মাননীয় সাংসদ জনাব এস এম জাহাঙ্গীর হোসেন সাহেব এর সাথে উত্তরা কম্পিউটার সমিতির সভাপতি বেলাল মোল্লা মেহেদী র নেতৃত্বে প্রতিনিধি দলের শুভেচ্ছা বিনিময়। এ সময়ে উত্তরা কম্পিউটার সমিতির সদস্য দের সুবিধা অসুবিধা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সাংসদ উত্তরা কম্পিউটার ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  দক্ষিণখানে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার মামলা তুলে নিতে শিশুটির পরিবারকে হুমকির অভিযোগ স্পার সাইনবোর্ডে আড়ালের ব্যবসা? গুলশানে শাহ আলম-রাজুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি পশ্চিম আইনুছবাগ হাউস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা বাড়ি-ফ্ল্যাট ও জমির মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার অভিযোগ, আহত পরিচালকসহ ছাত্রদলের নেতাকর্মীরা এমপির(পিএস) এর আপন ভাই শানুরকে আটক করেও থানা থেকে ছেড়ে দেয় পুলিশ! অভিযোগ এলাকা বাসির

কাঠমান্ডুতে আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন: যোগ দিচ্ছেন বাংলাদেশের আট সাংবাদিক।।

admin / ৬২ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

আন্তর্জাতিক 

৪ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলনে যোগ দিতে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের আটজন বিশিষ্ট সাংবাদিক।

আগামী ৯ থেকে ১২ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’ (3rd International Indigenous Language Journalism Conference-2026)।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য (Theme) নির্ধারণ করা হয়েছে—”সাংস্কৃতিক বৈচিত্র্য, জলবায়ু ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য আদিবাসী ভাষার সাংবাদিকতা” (Indigenous Language Journalism for Cultural Diversity, Climate Justice and Inclusive Democracy)।

 

সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি শিহাবুর রহমান — হেড অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।অন্য সদস্যরা হলেন:

মুশতাক আহমেদ মুবারকী — সম্পাদক , দ্য ডেইলি বঙ্গবাণী , মোঃ জিয়াউর রহমান — স্পেশাল করেসপন্ডেন্ট দৈনিক আজকাল , মোহাম্মদ মনিরুজ্জামান — সম্পাদক, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি , মোঃ আবু বকর সিদ্দিক — সিনিয়র করেসপন্ডেন্ট , দৈনিক আজকের প্রভাত , পান্না জামান , এক্সিকিউটিভ এডিটর , দৈনিক অমর বাংলা , শাহনাজ বেগম– চ্যানেল-এস টেলিভিশন অনলাইন। বাংলাদেশ চ্যাপ্টারের সাত প্রতিনিধি দলের রয়েছেন সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।

 

বিশ্বের ৩০ দেশের সাংবাদিকদের মিলনমেলা উক্ত কনফারেন্সের আয়োজক

ফেডারেশন অব নেপালী ইন্ডিজিনাস ন্যাশনালিটিস জার্নালিস্টস (ফোনিজ) এবং সার্বিক সহযোগিতায় রয়েছে সার্ক জার্নালিষ্ট ফোরাম(SJF)। এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের সহ-আয়োজক হিসেবে রয়েছে তামাং, তমু গুরুং, লিম্বু, থারু, কিরাত রাই, শেরপা এবং মাগার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। কনফারেন্সের সমন্বয়ে রয়েছে ন্যাশনাল ফোরাম অব নেওয়া জার্নালিস্টস।

আয়োজকরা জানিয়েছেন, এবারের সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৩০টি দেশের মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতায় যুক্ত সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং গবেষকরা অংশগ্রহণ করছেন।

মূল কর্মসূচি ও গুরুত্ব:

চার দিনব্যাপী এই সম্মেলনে বৈশ্বিক প্রেক্ষাপটে মাতৃভাষা সাংবাদিকতার বর্তমান অবস্থা, প্রধান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে প্যানেল আলোচনা, গবেষণাপত্র ও কার্যপত্র উপস্থাপন করা হবে। দেশ-বিদেশের বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন।

সম্মেলনের অংশ হিসেবে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হবে। এছাড়া নেপালের ঐতিহাসিক ও পর্যটনস্থল পরিদর্শন এবং স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের সাথে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্মেলনের মূল লক্ষ্য হলো মাতৃভাষা সাংবাদিকতার পেশাদারিত্ব বৃদ্ধি, সরকারি নীতিতে এর গুরুত্ব প্রতিষ্ঠা এবং ভাষা, লিপি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে বিশ্বজুড়ে নতুন দিগন্ত উন্মোচন করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category