ঢাকা, ২২ আগস্ট ২০২৬: রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলক্ষেত পশ্চিম থানার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ আগস্ট বাদ মাগরিব জাহানারা কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খিলক্ষেত পশ্চিম থানা আমীর হাসনাইন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খিলক্ষেত পশ্চিম থানা সেক্রেটারি মো. সলিমুল্লাহ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি জেনারেল ড. রেজাউল করিম, নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন ভূইয়া।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক প্রত্যাশা নিয়ে সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন। বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ঘিরে নগরবাসীর সমস্যা, প্রত্যাশা ও বিভিন্ন পরামর্শ তিনি মনোযোগ দিয়ে শোনেন।
তিনি বলেন, নগরবাসীকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, বাসযোগ্য ও মানবিক নগরী গড়ে তুলতে হবে। নাগরিকদের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে নগর ব্যবস্থাপনা, নাগরিক সেবা, পরিচ্ছন্নতা, যোগাযোগব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসনসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং নাগরিকদের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।