ছাতকে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, মোবাইল কোর্টে ৬ জনের সাজা ও অর্থদণ্ড
admin
/ ৬১
Time View
Update :
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Share
ছাতকে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, মোবাইল কোর্টে ৬ জনের সাজা ও অর্থদণ্ড
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ সেলিম মাহবুব, ছাতক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের দিনব্যাপী বিশেষ অভিযানে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের অভিযোগে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জ 'খ' সার্কেল এবং ছাতক থানা পুলিশের যৌথ সহযোগিতায় উপজেলার ছাতক ও গোবিন্দগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ৬ জন আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
সেলিম মাহবুব, ছাতক:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের দিনব্যাপী বিশেষ অভিযানে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের অভিযোগে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জ ‘খ’ সার্কেল এবং ছাতক থানা পুলিশের যৌথ সহযোগিতায় উপজেলার ছাতক ও গোবিন্দগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ৬ জন আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।