ঢাকা, তারিখ ৩ আগস্ট ২০২৬:
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজের সাংগঠনিক দিকনির্দেশনায় দলটির তৃণমূল পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে দেশের ১১টি জেলা ও মহানগরে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় অনুষ্ঠিত ‘জেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি ঘোষণা সভা’-য় নবগঠিত কমিটিগুলোর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন এনডিএমের ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজম।
ঘোষিত আহ্বায়ক কমিটিগুলো হলো—চট্টগ্রাম জেলা, কক্সবাজার জেলা, খুলনা মহানগর, বরগুনা জেলা, ভোলা জেলা, কুষ্টিয়া জেলা, কুড়িগ্রাম জেলা, দিনাজপুর জেলা, রংপুর জেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা। এছাড়া আরও একটি আহ্বায়ক কমিটিরও ঘোষণা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিগুলোকে আগামী ৯০ দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলা ও মহানগরের আওতাধীন সব সাংগঠনিক ইউনিটে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং বিস্তারিত সাংগঠনিক প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এনডিএমের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটিগুলো নিষ্ঠা, ঐক্য ও সাংগঠনিক দক্ষতার সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব সফলভাবে সম্পন্ন করবে এবং সংশ্লিষ্ট জেলা ও মহানগরে দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করবে।
নেতৃবৃন্দ বলেন, “ববি হাজ্জাজের অঙ্গীকার, দেশ হবে জনগণের”—এই প্রত্যয়কে ধারণ করে জনগণের অধিকার, গণতন্ত্র, জবাবদিহি ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) তার সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করবে।
বার্তা প্রেরক:,সাকিব আহমেদ
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)