সংবাদ শিরোনাম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গুমের শিকার ব্যক্তিদের সরাসরি ন্যায়বিচারের পথ সুগম করেছে প্রস্তাবিত আইন: স্বরাষ্ট্রমন্ত্রী ৫০% পেনশন সমর্পণকারীদের ১০ দফা দাবি সমর্পিত অর্থ ফেরতসহ বৈষম্য নিরসনে দ্রুত নীতি প্রণয়নের আহ্বান ঢাকা ১৮ আসনের মাননীয় সাংসদ জনাব এস এম জাহাঙ্গীর হোসেন সাহেব এর সাথে উত্তরা কম্পিউটার সমিতির সভাপতি বেলাল মোল্লা মেহেদী র নেতৃত্বে প্রতিনিধি দলের শুভেচ্ছা বিনিময়। এ সময়ে উত্তরা কম্পিউটার সমিতির সদস্য দের সুবিধা অসুবিধা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সাংসদ উত্তরা কম্পিউটার ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  দক্ষিণখানে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার মামলা তুলে নিতে শিশুটির পরিবারকে হুমকির অভিযোগ স্পার সাইনবোর্ডে আড়ালের ব্যবসা? গুলশানে শাহ আলম-রাজুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি পশ্চিম আইনুছবাগ হাউস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা বাড়ি-ফ্ল্যাট ও জমির মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার অভিযোগ, আহত পরিচালকসহ ছাত্রদলের নেতাকর্মীরা এমপির(পিএস) এর আপন ভাই শানুরকে আটক করেও থানা থেকে ছেড়ে দেয় পুলিশ! অভিযোগ এলাকা বাসির

ঢাকা-১৩-এর মানুষের ঘরে ঘরে গিয়ে কথা শুনবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

admin / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

স্টাফ রিপোর্টার: নার্গিস আক্তার 

ঢাকা, ১১ আগস্ট ২০২৬:

জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ আরও জোরদার এবং এলাকার মানুষের সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনার কথা কাছ থেকে জানতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। এর অংশ হিসেবে আগামীকাল বুধবার (১২ আগস্ট) ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকার বাসিন্দাদের আমন্ত্রণে তাদের বাড়িতে গিয়ে চায়ের আড্ডায় অংশ নেবেন তিনি।

‘মন্ত্রীর সাথে চা, ঠিকানা আপনার বাসা’ শীর্ষক এ উদ্যোগের মাধ্যমে আনুষ্ঠানিক সভা কিংবা রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি করছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এক কাপ চায়ের আড্ডায় এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা শোনার পাশাপাশি তাদের পরামর্শও গ্রহণ করবেন তিনি।

উদ্যোগটির অন্যতম বৈশিষ্ট্য হলো—জনপ্রতিনিধির কাছে জনগণকে আসতে হবে না; বরং জনপ্রতিনিধিই জনগণের ঘরে যাবেন। ঢাকা-১৩-এর বাসিন্দারা অনলাইনে আমন্ত্রণ জানিয়ে নিজেদের বাসায় প্রতিমন্ত্রীকে চায়ের আড্ডায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তৃণমূলের বাস্তব অভিজ্ঞতা ও নাগরিক সমস্যাগুলো জানার সুযোগ তৈরি হবে।

এ বিষয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “জনপ্রতিনিধিত্ব শুধু সংসদে বক্তব্য দেওয়া বা অফিসে বসে মানুষের কথা শোনার মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের কাছে যেতে হবে, তাদের জীবনযাপন দেখতে হবে, তাদের কথা শুনতে হবে। ঢাকা-১৩-এর মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও গভীর করতেই এই উদ্যোগ। এক কাপ চায়ের আড্ডায় হয়তো এমন অনেক কথা উঠে আসবে, যা আনুষ্ঠানিক বৈঠকে বলা সম্ভব হয় না।”

তিনি বলেন, নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের মতামত ও পরামর্শ তার কাছে গুরুত্বপূর্ণ। এলাকার সমস্যা সমাধানের পাশাপাশি ঢাকা-১৩-কে আরও বাসযোগ্য, আধুনিক ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে জনগণের অংশগ্রহণ প্রয়োজন।

‘চায়ের আড্ডা’ কর্মসূচিতে নাগরিক সমস্যা, শিক্ষা, যোগাযোগ, গ্যাস-পানি-বিদ্যুৎ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, তরুণদের কর্মসংস্থানসহ স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে বাসিন্দাদের সঙ্গে সরাসরি আলোচনা করবেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের সম্ভাবনাময় উদ্যোগ ও নাগরিকদের বিভিন্ন প্রস্তাব সম্পর্কেও জানতে পারবেন তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, ঢাকা-১৩-এর মানুষের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি যোগাযোগের ক্ষেত্রে ‘চায়ের আড্ডা’ একটি নতুন ও ব্যতিক্রমী রাজনৈতিক-সামাজিক যোগাযোগের মডেল হিসেবে ভূমিকা রাখতে পারে। আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে মানুষের ঘরে গিয়ে কথা বলার এ উদ্যোগ জনগণের সঙ্গে জনপ্রতিনিধির দূরত্ব কমানোর পাশাপাশি অংশগ্রহণমূলক স্থানীয় নেতৃত্বের একটি দৃষ্টান্ত তৈরি করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category