সংবাদ শিরোনাম
লোডশেডিংয়ে জনজীবন হাঁসফাঁস সারাদেশে বিদ্যুৎ সংকট, গ্রাম-শহরে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গুমের শিকার ব্যক্তিদের সরাসরি ন্যায়বিচারের পথ সুগম করেছে প্রস্তাবিত আইন: স্বরাষ্ট্রমন্ত্রী ৫০% পেনশন সমর্পণকারীদের ১০ দফা দাবি সমর্পিত অর্থ ফেরতসহ বৈষম্য নিরসনে দ্রুত নীতি প্রণয়নের আহ্বান ঢাকা ১৮ আসনের মাননীয় সাংসদ জনাব এস এম জাহাঙ্গীর হোসেন সাহেব এর সাথে উত্তরা কম্পিউটার সমিতির সভাপতি বেলাল মোল্লা মেহেদী র নেতৃত্বে প্রতিনিধি দলের শুভেচ্ছা বিনিময়। এ সময়ে উত্তরা কম্পিউটার সমিতির সদস্য দের সুবিধা অসুবিধা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সাংসদ উত্তরা কম্পিউটার ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  দক্ষিণখানে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার মামলা তুলে নিতে শিশুটির পরিবারকে হুমকির অভিযোগ স্পার সাইনবোর্ডে আড়ালের ব্যবসা? গুলশানে শাহ আলম-রাজুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি পশ্চিম আইনুছবাগ হাউস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা বাড়ি-ফ্ল্যাট ও জমির মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার অভিযোগ, আহত পরিচালকসহ ছাত্রদলের নেতাকর্মীরা

তুরাগে জনবান্ধব রাজনীতিক হিসেবে পরিচিতি পেয়েছেন আব্দুর রহমান বুলু

admin / ৩৫ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা মহানগর উত্তর বিএনপির তুরাগ থানা এলাকার রাজনীতিতে সুশিক্ষিত, মার্জিত ও কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন আব্দুর রহমান বুলু। তিনি আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, তুরাগ থানা, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, আব্দুর রহমান বুলু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। গত ১৭ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি তিনি জেল-জুলুমসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন বলেও দাবি করেন স্থানীয় নেতাকর্মীরা।

তাদের ভাষ্য, বুলু একজন ভদ্র, বিনয়ী ও কর্মীবান্ধব রাজনৈতিক কর্মী। তুরাগ থানার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখেন। স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শুনে সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করেন বলেও জানান তার অনুসারীরা।
এ কারণে স্থানীয় পর্যায়ে তিনি ‘বুলু ভাই’ নামে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন বলে দাবি করেন স্থানীয় নেতাকর্মীরা।

নেতাকর্মীরা আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে বুলু দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। দলের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকার কারণে তুরাগের নেতাকর্মীদের মধ্যে তার প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলেও তারা মনে করেন।
স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মতে, আব্দুর রহমান বুলুর মতো কর্মীবান্ধব ও জনসম্পৃক্ত নেতাদের সক্রিয় ভূমিকা তুরাগের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ভূমিকা রাখতে পারে।

তারা আব্দুর রহমান বুলুর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সফলতা কামনা করে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category