সংবাদ শিরোনাম
লোডশেডিংয়ে জনজীবন হাঁসফাঁস সারাদেশে বিদ্যুৎ সংকট, গ্রাম-শহরে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গুমের শিকার ব্যক্তিদের সরাসরি ন্যায়বিচারের পথ সুগম করেছে প্রস্তাবিত আইন: স্বরাষ্ট্রমন্ত্রী ৫০% পেনশন সমর্পণকারীদের ১০ দফা দাবি সমর্পিত অর্থ ফেরতসহ বৈষম্য নিরসনে দ্রুত নীতি প্রণয়নের আহ্বান ঢাকা ১৮ আসনের মাননীয় সাংসদ জনাব এস এম জাহাঙ্গীর হোসেন সাহেব এর সাথে উত্তরা কম্পিউটার সমিতির সভাপতি বেলাল মোল্লা মেহেদী র নেতৃত্বে প্রতিনিধি দলের শুভেচ্ছা বিনিময়। এ সময়ে উত্তরা কম্পিউটার সমিতির সদস্য দের সুবিধা অসুবিধা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সাংসদ উত্তরা কম্পিউটার ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  দক্ষিণখানে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার মামলা তুলে নিতে শিশুটির পরিবারকে হুমকির অভিযোগ স্পার সাইনবোর্ডে আড়ালের ব্যবসা? গুলশানে শাহ আলম-রাজুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি পশ্চিম আইনুছবাগ হাউস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা বাড়ি-ফ্ল্যাট ও জমির মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার অভিযোগ, আহত পরিচালকসহ ছাত্রদলের নেতাকর্মীরা

দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

admin / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক দুটি চাঞ্চল্যকর ঘটনার তদন্তে জেলা পুলিশের সর্বোচ্চ তৎপরতা লক্ষ্য করা গেছে। গতকাল ১৬ জুন ২০২৬ খ্রি. চিরিরবন্দর থানার আত্রাই নদী থেকে উদ্ধার হওয়া দুটি অজ্ঞাত লাশ এবং নশরতপুর ইউনিয়নে সংঘটিত একটি ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।

চিরিরবন্দর থানার লক্ষিতলা ব্রিজের দক্ষিণ পাশে আত্রাই নদী থেকে দুই অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশ সুপার মহোদয় স্বশরীরে নদী তীরবর্তী ওই ঘটনাস্থল পরিদর্শন করেন।

চিরিরবন্দর থানাধীন ১নং নশরতপুর ইউনিয়নের কোম্পানীর মোড় হতে নশরতপুর ফকিরপাড়া এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে এই স্থানটিও পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে পুলিশ সুপার তদন্তকারী কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার সার্বিক অগ্রগতির খোঁজ নেন এবং দ্রুত রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

চিরিরবন্দর থানা পুলিশের দ্রুত ও পেশাদার অভিযানের ফলে উক্ত ধর্ষণ মামলার ঘটনায় জড়িত আসামিদের ইতিমধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। আসামিদের আইনের আওতায় আনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

দিনাজপুর জেলা পুলিশ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category