সংবাদ শিরোনাম
গুমের শিকার ব্যক্তিদের সরাসরি ন্যায়বিচারের পথ সুগম করেছে প্রস্তাবিত আইন: স্বরাষ্ট্রমন্ত্রী ৫০% পেনশন সমর্পণকারীদের ১০ দফা দাবি সমর্পিত অর্থ ফেরতসহ বৈষম্য নিরসনে দ্রুত নীতি প্রণয়নের আহ্বান ঢাকা ১৮ আসনের মাননীয় সাংসদ জনাব এস এম জাহাঙ্গীর হোসেন সাহেব এর সাথে উত্তরা কম্পিউটার সমিতির সভাপতি বেলাল মোল্লা মেহেদী র নেতৃত্বে প্রতিনিধি দলের শুভেচ্ছা বিনিময়। এ সময়ে উত্তরা কম্পিউটার সমিতির সদস্য দের সুবিধা অসুবিধা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সাংসদ উত্তরা কম্পিউটার ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  দক্ষিণখানে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার মামলা তুলে নিতে শিশুটির পরিবারকে হুমকির অভিযোগ স্পার সাইনবোর্ডে আড়ালের ব্যবসা? গুলশানে শাহ আলম-রাজুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি পশ্চিম আইনুছবাগ হাউস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা বাড়ি-ফ্ল্যাট ও জমির মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার অভিযোগ, আহত পরিচালকসহ ছাত্রদলের নেতাকর্মীরা এমপির(পিএস) এর আপন ভাই শানুরকে আটক করেও থানা থেকে ছেড়ে দেয় পুলিশ! অভিযোগ এলাকা বাসির নৌপথের নাব্যতা ফেরাতে দ্রুত ড্রেজিংয়ের ঘোষণা নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) গৌরবময় সাফল্য: এডি সাইন্টিফিক ইনডেক্স ২০২৫-এ দেশের মধ্যে নবম, বিশ্বে ২২৬২তম স্থান।  

admin / ৩২৯ Time View
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Oplus_0

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

দুমকী উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি:

বিশ্বসেরা গবেষকের তালিকায় পবিপ্রবির ১৫৪ জন শিক্ষক। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) আবারও তাদের বৈজ্ঞানিক গবেষণার উৎকর্ষতায় অসাধারণ সাফল্য প্রদর্শন করেছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এডি সাইন্টিফিক ইনডেক্স ২০২৫-এ বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের মধ্যে ৯ম স্থান অর্জন করেছে। বিশ্বব্যাপী বিজ্ঞানী ও গবেষণাকেন্দ্রিক এই সূচকে পবিপ্রবির অবস্থান ২২৬২তম, যা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

এডি সাইন্টিফিক ইনডেক্স হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যা বৈজ্ঞানিক গবেষণা, প্রকাশনা এবং গবেষকদের উদ্ভাবনী দক্ষতার উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং নির্ধারণ করে। এখানে গবেষকদের এইচ – ইনডেক্স আই ১০ – ইনডেক্স এবং গুগুল স্কলার এর মাধ্যমে প্রকাশিত নিবন্ধ ও গবেষণাপত্রের সাইটেশনসহ বিভিন্ন সূচক পর্যালোচনা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের এই অর্জন পবিপ্রবির শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের নিরলস পরিশ্রম ও গবেষণার উৎকর্ষতাকে প্রতিফলিত করে।দেশের দক্ষিণাঞ্চলে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি ইতোমধ্যে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও বিজ্ঞান-প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করছে। গবেষণা ও উদ্ভাবনী শক্তির উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পবিপ্রবি নিরলস কাজ করে যাচ্ছে।

বিশ্ব র‌্যাংকিংয়ে এ অর্জন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মর্যাদা ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে গবেষণার নতুন দ্বার উন্মোচনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category