সংবাদ শিরোনাম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গুমের শিকার ব্যক্তিদের সরাসরি ন্যায়বিচারের পথ সুগম করেছে প্রস্তাবিত আইন: স্বরাষ্ট্রমন্ত্রী ৫০% পেনশন সমর্পণকারীদের ১০ দফা দাবি সমর্পিত অর্থ ফেরতসহ বৈষম্য নিরসনে দ্রুত নীতি প্রণয়নের আহ্বান ঢাকা ১৮ আসনের মাননীয় সাংসদ জনাব এস এম জাহাঙ্গীর হোসেন সাহেব এর সাথে উত্তরা কম্পিউটার সমিতির সভাপতি বেলাল মোল্লা মেহেদী র নেতৃত্বে প্রতিনিধি দলের শুভেচ্ছা বিনিময়। এ সময়ে উত্তরা কম্পিউটার সমিতির সদস্য দের সুবিধা অসুবিধা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সাংসদ উত্তরা কম্পিউটার ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  দক্ষিণখানে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার মামলা তুলে নিতে শিশুটির পরিবারকে হুমকির অভিযোগ স্পার সাইনবোর্ডে আড়ালের ব্যবসা? গুলশানে শাহ আলম-রাজুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি পশ্চিম আইনুছবাগ হাউস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা বাড়ি-ফ্ল্যাট ও জমির মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার অভিযোগ, আহত পরিচালকসহ ছাত্রদলের নেতাকর্মীরা এমপির(পিএস) এর আপন ভাই শানুরকে আটক করেও থানা থেকে ছেড়ে দেয় পুলিশ! অভিযোগ এলাকা বাসির

পরিবর্তনের জন্য জুলাই সনদ বাস্তবায়ন করুন: রোকেয়া বেগম এমপি 

admin / ৩৬ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা, মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

আমি শহীদ জাবের ইব্রাহিমের মা। প্রায় ১৪০০ শহীদের স্বরণে আমি এখানে এসেছি। জুলাই আমাদের জীবনকে বদলে দিয়েছে। আমরা স্বাভাবিক জীবন যাপন করতে পারি না। রাজপথে নেমেছিলাম একটা পরিবর্তনের জন্য। সে পরিবর্তন অধরাই থেকে গেলো। আমরা মনে করি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব না। আমাদের ছেলেরা জীবন দিয়েছে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মানের জন। আমি সবার কাছে জুলাই শহীদ এবং বীরদের জন্য দোয়া চাচ্ছি। আমাদের শহীদরা যেন জান্নাতের শ্রেষ্ঠ জায়গায় থাকে। আপনারা আজকে এখানে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছেন বীরদেকে স্মরণ করবার জন্য। আমি আশা করব আপনারা আমাদের ইসলামের যে শহীদরা আছেন, ৭১ যে শহীদরা আছেন, পিলখানার শহীদ, শাপলা চত্বরের শহীদ এবং সাথে সাথে ২৪ এর শহীদদের স্বরণ করবেন।

তাদেরকে জানবেন এবং তাদের জন্য দোয়া করবেন। বীরদের জন্যই আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী উত্তরার মুগ্ধ মঞ্চে আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য রোকেয়া বেগম এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরা এর আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমিটির যুগ্ম আহবায়ক ড. মোস্তফা ফয়সাল পারভেজ ও অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির সদস্য সচিব কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ফখরুদ্দিন মানিক, অধ্যক্ষ আশরাফুল হক, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুন মাখমিন, শহীদ জাবির ইব্রাহিমের পিতা কবির হোসেন, শহীদ আব্দুন নূরের বাবা- মাওলানা বাশার। শহীদ আসাদুল্লাহর স্ত্রী- ফারজানা আক্তার  শহীদ জাহিদুজ্জামান তানভিনের মা- বিলকিস জামান শহীদ নাইমা সুলতানার মা- আইনুন নাহার। শহীদ রিদয়ান শরীফ রিয়াদ জয়ের মা- রুপালি আক্তার।

বিশিষ্ট আইনজীবী ইব্রাহিম খলিল, উত্তরা ইউনাইটেড ক্লাবের চেয়ারম্যান মাজহারুল ইসলাম, মাহফুজুর রহমান, আরও উপস্থিত ছিলেন তারিক হাসান, তাহমিদ হুজাইফা, তালহা জোবায়ের সজিব, ইমরান হোসাইন ইমু, আহমেদ সামরান, আতিক হাসান রুবেল প্রমূখ।

দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিলো, জুলাই চিত্র প্রদর্শনী, শহীদ পরিবার ও আহতদের জুলাইয়ের স্মৃতিগাথা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী, বিদ্রোহের উত্তরা, সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ কাশিদার কাওয়ালী সন্ধ্যা। এতে উত্তরার সহস্রাধিক ছাত্রছাত্রী ও অভিভাবক অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category