সংবাদ শিরোনাম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গুমের শিকার ব্যক্তিদের সরাসরি ন্যায়বিচারের পথ সুগম করেছে প্রস্তাবিত আইন: স্বরাষ্ট্রমন্ত্রী ৫০% পেনশন সমর্পণকারীদের ১০ দফা দাবি সমর্পিত অর্থ ফেরতসহ বৈষম্য নিরসনে দ্রুত নীতি প্রণয়নের আহ্বান ঢাকা ১৮ আসনের মাননীয় সাংসদ জনাব এস এম জাহাঙ্গীর হোসেন সাহেব এর সাথে উত্তরা কম্পিউটার সমিতির সভাপতি বেলাল মোল্লা মেহেদী র নেতৃত্বে প্রতিনিধি দলের শুভেচ্ছা বিনিময়। এ সময়ে উত্তরা কম্পিউটার সমিতির সদস্য দের সুবিধা অসুবিধা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সাংসদ উত্তরা কম্পিউটার ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  দক্ষিণখানে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার মামলা তুলে নিতে শিশুটির পরিবারকে হুমকির অভিযোগ স্পার সাইনবোর্ডে আড়ালের ব্যবসা? গুলশানে শাহ আলম-রাজুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি পশ্চিম আইনুছবাগ হাউস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা বাড়ি-ফ্ল্যাট ও জমির মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার অভিযোগ, আহত পরিচালকসহ ছাত্রদলের নেতাকর্মীরা এমপির(পিএস) এর আপন ভাই শানুরকে আটক করেও থানা থেকে ছেড়ে দেয় পুলিশ! অভিযোগ এলাকা বাসির

মধ্য বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিচ্ছন্নকর্মীর পরিবারকে ৪ লাখ টাকা অনুদান ও এক বছরের বেতনের ঘোষণা

ফিটনেসবিহীন যান ও লাইসেন্সবিহীন চালকদের বিরু

admin / ৫৯ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রাজিয়া শিকদার রিয়া: সহ-সম্পাদক 

ঢাকা  তারিখ ৩১ জুলাই ২০২৬

রাজধানীতে ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, বিআরটিএর সঙ্গে সমন্বয় করে সড়কে চলাচলকারী ঝুঁকিপূর্ণ যানবাহন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা করা হবে, যাতে ভবিষ্যতে আর কোনো নিরীহ মানুষকে প্রাণ হারাতে না হয়।

শুক্রবার (৩১ জুলাই) সকালে রাজধানীর মধ্য বাড্ডায় কর্মরত অবস্থায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ডিএনসিসির পরিচ্ছন্নকর্মী শেফালী বেগমের মরদেহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পরিচ্ছন্নকর্মীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র, প্রতিষ্ঠান এবং নাগরিক—সবার যৌথ দায়িত্ব। সড়কে বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকতে চালকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অসচেতনতা ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে আর কোনো পরিবার যেন স্বজন হারানোর বেদনা ভোগ না করে।

দুর্ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি এবং ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান নিহতের বাসায় যান। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

ডিএনসিসি প্রশাসক নিহত শেফালী বেগমের পরিবারের জন্য ডিএনসিসির পক্ষ থেকে ৪ লাখ টাকা আর্থিক অনুদান এবং এক বছরের সমপরিমাণ বেতন প্রদানের ঘোষণা দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিএনসিসির কোনো গাড়ি যদি অদক্ষ চালক বা হেল্পারের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে, তবে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে তার জানা মতে, বর্তমানে ডিএনসিসির কোনো গাড়ি হেল্পার বা অদক্ষ চালক পরিচালনা করেন না।

এ সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category