সংবাদ শিরোনাম
লোডশেডিংয়ে জনজীবন হাঁসফাঁস সারাদেশে বিদ্যুৎ সংকট, গ্রাম-শহরে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গুমের শিকার ব্যক্তিদের সরাসরি ন্যায়বিচারের পথ সুগম করেছে প্রস্তাবিত আইন: স্বরাষ্ট্রমন্ত্রী ৫০% পেনশন সমর্পণকারীদের ১০ দফা দাবি সমর্পিত অর্থ ফেরতসহ বৈষম্য নিরসনে দ্রুত নীতি প্রণয়নের আহ্বান ঢাকা ১৮ আসনের মাননীয় সাংসদ জনাব এস এম জাহাঙ্গীর হোসেন সাহেব এর সাথে উত্তরা কম্পিউটার সমিতির সভাপতি বেলাল মোল্লা মেহেদী র নেতৃত্বে প্রতিনিধি দলের শুভেচ্ছা বিনিময়। এ সময়ে উত্তরা কম্পিউটার সমিতির সদস্য দের সুবিধা অসুবিধা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সাংসদ উত্তরা কম্পিউটার ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  দক্ষিণখানে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার মামলা তুলে নিতে শিশুটির পরিবারকে হুমকির অভিযোগ স্পার সাইনবোর্ডে আড়ালের ব্যবসা? গুলশানে শাহ আলম-রাজুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি পশ্চিম আইনুছবাগ হাউস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা বাড়ি-ফ্ল্যাট ও জমির মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার অভিযোগ, আহত পরিচালকসহ ছাত্রদলের নেতাকর্মীরা

বসুন্ধরায় ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগ, আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী আটক

admin / ৩০ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১৫ আগস্টকে সামনে রেখে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ঝটিকা মিছিল ও কর্মসূচির প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের ২৮ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমবেত হন। সেখানে ১৫ আগস্ট উপলক্ষে শোকদিবসের কর্মসূচি এবং ঢাকার বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

এ সময় তাদের কাছে প্ল্যাকার্ড ও ব্যানার পাওয়া যায়। পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫৩ জনকে আটক করে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় আটক ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category