সংবাদ শিরোনাম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গুমের শিকার ব্যক্তিদের সরাসরি ন্যায়বিচারের পথ সুগম করেছে প্রস্তাবিত আইন: স্বরাষ্ট্রমন্ত্রী ৫০% পেনশন সমর্পণকারীদের ১০ দফা দাবি সমর্পিত অর্থ ফেরতসহ বৈষম্য নিরসনে দ্রুত নীতি প্রণয়নের আহ্বান ঢাকা ১৮ আসনের মাননীয় সাংসদ জনাব এস এম জাহাঙ্গীর হোসেন সাহেব এর সাথে উত্তরা কম্পিউটার সমিতির সভাপতি বেলাল মোল্লা মেহেদী র নেতৃত্বে প্রতিনিধি দলের শুভেচ্ছা বিনিময়। এ সময়ে উত্তরা কম্পিউটার সমিতির সদস্য দের সুবিধা অসুবিধা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সাংসদ উত্তরা কম্পিউটার ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  দক্ষিণখানে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার মামলা তুলে নিতে শিশুটির পরিবারকে হুমকির অভিযোগ স্পার সাইনবোর্ডে আড়ালের ব্যবসা? গুলশানে শাহ আলম-রাজুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি পশ্চিম আইনুছবাগ হাউস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা বাড়ি-ফ্ল্যাট ও জমির মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার অভিযোগ, আহত পরিচালকসহ ছাত্রদলের নেতাকর্মীরা এমপির(পিএস) এর আপন ভাই শানুরকে আটক করেও থানা থেকে ছেড়ে দেয় পুলিশ! অভিযোগ এলাকা বাসির

বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত-২০২৬

admin / ৬৪ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

দেশের অনলাইন গণমাধ্যমের বৃহৎ সংগঠন ‘বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন’ (বোমা)-এর ষষ্ঠ দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর শান্তিনগরের সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে অবস্থিত ট্রেজার আইল্যান্ডের ৫ম তলায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আনন্দঘন পরিবেশে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক একেএম শরিফুল ইসলাম খান। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত স্বপন।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুগ্ম অর্থ সম্পাদক রফিকুল হুদা। পরে স্বাগত বক্তব্য দেন বোমার সভাপতি একেএম শরিফুল ইসলাম খান। তিনি দেশের অনলাইন গণমাধ্যমের সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সংগঠনের পক্ষ থেকে ফেক নিউজ চেকিং বিষয়ে কর্মশালা আয়োজন, বিভাগীয় ও জেলা পর্যায়ে কমিটি গঠন এবং সংগঠনের আগামী প্রতিষ্ঠাবার্ষিকীর আগেই পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

সারাদেশ থেকে বিভিন্ন অনলাইন গণমাধ্যম ও বার্তা সংস্থার প্রতিনিধি এবং সংগঠনের সদস্যরা সাধারণ সভায় অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।

বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি মীর আব্দুল আলীম বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর ধরে অনলাইন গণমাধ্যমের উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করছে। সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করতে বহুমাত্রিক প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলে অনলাইন সাংবাদিকদের ভূমিকা আরও জোরদার করতে হবে।

তিনি বলেন, সারাদেশে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করতে প্রতিটি জেলায় কমিটি গঠন করা প্রয়োজন। প্রয়োজনে কেন্দ্রীয়ভাবে টিম গঠন করে সারাদেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কথাও জানান তিনি।

সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য ড. রেজাউল করিম চৌধুরী বলেন, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনকে আরও সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে নিবন্ধনের উদ্যোগ নেওয়া জরুরি। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে ইউনিট কমিটি গঠন এবং সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

বোমার যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেশের অনলাইন গণমাধ্যমগুলোকে নিবন্ধনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। নিবন্ধিত অনলাইন গণমাধ্যমগুলোকে সংগঠনের সদস্য করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি কামাল হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান রতন, সহ-সভাপতি রাশেদুল হাসান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ রশিদ অলক, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তুষার, প্রকাশনা সম্পাদক রাশেদ বাবু ও নির্বাহী সদস্য সুমাইয়া জামানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ও সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মাহবুবল আলম কমল, খালেদ সাইফুল্লাহ, মাহফুজা খান, সাইমুর রহমান, শামিম রেজা, শাহজাহান শোভন, আবুল খায়ের, জাহাঙ্গীর সিকদার, মইন উদ্দিন, মেহেদি হাসান ও মজিবর রহমান।

সাধারণ সভায় সংগঠনের বিগত সভার কার্যবিবরণী, বার্ষিক প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, অডিটর নিয়োগ, বাজেট ও পরবর্তী কর্মপরিকল্পনা সদস্যদের সামনে উপস্থাপন করা হয় এবং তা অনুমোদনের জন্য পেশ করেন সাধারণ সম্পাদক শাহাদাত স্বপন।

সভায় ডিজিটাল ও অনলাইন গণমাধ্যমের গুণগত মান উন্নয়ন, অপসাংবাদিকতা রোধ, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত অনলাইন সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে নতুন কর্মপন্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সাধারণ সভায় সংগঠনের বর্তমান সভাপতি একেএম শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নামের তালিকা চূড়ান্ত করা হয়।

পরে সান্ধ্যভোজ ও গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category