বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান পানিসম্পদমন্ত্রীর
admin
/ ৫৮
Time View
Update :
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
Share
বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান পানিসম্পদমন্ত্রীর
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ রাজিয়া শিকদার রিয়া, সহ-সম্পাদক ঢাকা, ২৮ জুলাই ২০২৬: পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঐক্যে বিশ্বাসী এবং জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে “ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই সময় ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একযোগে আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং ৫ আগস্টের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে। তিনি আরও বলেন, দেশে আর কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না এবং গণতন্ত্রকে ক্ষুণ্ন করার কোনো সুযোগ দেওয়া হবে না। বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অযথা মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা সম্পর্কে গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব...
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
রাজিয়া শিকদার রিয়া, সহ-সম্পাদক
ঢাকা, ২৮ জুলাই ২০২৬:
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঐক্যে বিশ্বাসী এবং জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে “ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই সময় ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একযোগে আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং ৫ আগস্টের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে।
তিনি আরও বলেন, দেশে আর কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না এবং গণতন্ত্রকে ক্ষুণ্ন করার কোনো সুযোগ দেওয়া হবে না। বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অযথা মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা সম্পর্কে গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সৈয়দ এহসানুল হুদা।