মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা নিবেদন
admin
/ ৪৯
Time View
Update :
বুধবার, ৫ আগস্ট, ২০২৬
Share
মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা নিবেদন
দৈনিক ঢাকার কণ্ঠ স্টাফ রিপোর্টার নার্গিস আক্তার ঢাকা, ৬ আগস্ট ২০২৬: নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি। পরে মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবিরসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ জোহর ডিএনসিসির কেন্দ্রীয় মসজিদে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দৈনিক ঢাকার কণ্ঠ
স্টাফ রিপোর্টার নার্গিস আক্তার
ঢাকা, ৬ আগস্ট ২০২৬: নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি। পরে মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবিরসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ জোহর ডিএনসিসির কেন্দ্রীয় মসজিদে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।