সংবাদ শিরোনাম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গুমের শিকার ব্যক্তিদের সরাসরি ন্যায়বিচারের পথ সুগম করেছে প্রস্তাবিত আইন: স্বরাষ্ট্রমন্ত্রী ৫০% পেনশন সমর্পণকারীদের ১০ দফা দাবি সমর্পিত অর্থ ফেরতসহ বৈষম্য নিরসনে দ্রুত নীতি প্রণয়নের আহ্বান ঢাকা ১৮ আসনের মাননীয় সাংসদ জনাব এস এম জাহাঙ্গীর হোসেন সাহেব এর সাথে উত্তরা কম্পিউটার সমিতির সভাপতি বেলাল মোল্লা মেহেদী র নেতৃত্বে প্রতিনিধি দলের শুভেচ্ছা বিনিময়। এ সময়ে উত্তরা কম্পিউটার সমিতির সদস্য দের সুবিধা অসুবিধা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সাংসদ উত্তরা কম্পিউটার ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  দক্ষিণখানে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার মামলা তুলে নিতে শিশুটির পরিবারকে হুমকির অভিযোগ স্পার সাইনবোর্ডে আড়ালের ব্যবসা? গুলশানে শাহ আলম-রাজুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি পশ্চিম আইনুছবাগ হাউস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা বাড়ি-ফ্ল্যাট ও জমির মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার অভিযোগ, আহত পরিচালকসহ ছাত্রদলের নেতাকর্মীরা এমপির(পিএস) এর আপন ভাই শানুরকে আটক করেও থানা থেকে ছেড়ে দেয় পুলিশ! অভিযোগ এলাকা বাসির

নাগরিকদের ওপর অযৌক্তিক করের বোঝা চাপানো যাবে না'; নতুন রাজস্ব উৎস সৃষ্টির নির্দেশনা

সাইনবোর্ড কর বাড়ানোর প্রস্তাব নাকচ করলেন ডিএসসিসি প্রশাসক

admin / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
Oplus_16908288

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

স্টাফ রিপোর্টার : সাইদা বেগম 

ঢাকা, ৩০ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার):

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাইনবোর্ড কর বাড়ানোর প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন সংস্থাটির প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রাজস্ব আয় বাড়ানোর নামে নাগরিকদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হবে না। বরং নতুন নতুন রাজস্ব উৎস সৃষ্টি এবং বিদ্যমান আয় ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

ডিএসসিসির রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, ক্রমবর্ধমান নাগরিক সেবার চাহিদা, অবকাঠামো উন্নয়ন এবং পরিচালন ব্যয় বৃদ্ধির কারণে সংস্থাটির ওপর আর্থিক চাপ বাড়ছে। এ পরিস্থিতিতে ট্রেড লাইসেন্সের আওতায় আদায় করা সাইনবোর্ড কর বৃদ্ধির একটি অনানুষ্ঠানিক প্রস্তাব প্রশাসকের কাছে উপস্থাপন করা হয়।

তবে প্রস্তাবটি পর্যালোচনার পর তা সরাসরি প্রত্যাখ্যান করেন প্রশাসক মো. আবদুস সালাম।

তিনি বলেন, “নাগরিকদের ওপর কোনো ধরনের অযৌক্তিক করের বোঝা চাপানো যাবে না। করের হার বৃদ্ধি নয়, বরং নতুন নতুন রাজস্ব উৎস সৃষ্টি এবং বিদ্যমান আয় ব্যবস্থার দক্ষতা বাড়াতে হবে।”

প্রশাসক আরও নির্দেশনা দেন, বিদ্যমান বাজেটের স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার মান উন্নয়ন এবং জনসন্তুষ্টি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অপচয় রোধ, রাজস্ব আহরণে আধুনিক ব্যবস্থাপনা এবং আয়ের নতুন খাত সৃষ্টির উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, কর বৃদ্ধি না করে বিকল্প আয়ের উৎস খুঁজে বের করার এই সিদ্ধান্ত একদিকে যেমন নাগরিকবান্ধব, অন্যদিকে সিটি কর্পোরেশনের রাজস্ব ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category