সংবাদ শিরোনাম
লোডশেডিংয়ে জনজীবন হাঁসফাঁস সারাদেশে বিদ্যুৎ সংকট, গ্রাম-শহরে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গুমের শিকার ব্যক্তিদের সরাসরি ন্যায়বিচারের পথ সুগম করেছে প্রস্তাবিত আইন: স্বরাষ্ট্রমন্ত্রী ৫০% পেনশন সমর্পণকারীদের ১০ দফা দাবি সমর্পিত অর্থ ফেরতসহ বৈষম্য নিরসনে দ্রুত নীতি প্রণয়নের আহ্বান ঢাকা ১৮ আসনের মাননীয় সাংসদ জনাব এস এম জাহাঙ্গীর হোসেন সাহেব এর সাথে উত্তরা কম্পিউটার সমিতির সভাপতি বেলাল মোল্লা মেহেদী র নেতৃত্বে প্রতিনিধি দলের শুভেচ্ছা বিনিময়। এ সময়ে উত্তরা কম্পিউটার সমিতির সদস্য দের সুবিধা অসুবিধা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সাংসদ উত্তরা কম্পিউটার ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  দক্ষিণখানে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার মামলা তুলে নিতে শিশুটির পরিবারকে হুমকির অভিযোগ স্পার সাইনবোর্ডে আড়ালের ব্যবসা? গুলশানে শাহ আলম-রাজুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি পশ্চিম আইনুছবাগ হাউস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা বাড়ি-ফ্ল্যাট ও জমির মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার অভিযোগ, আহত পরিচালকসহ ছাত্রদলের নেতাকর্মীরা

হবিগঞ্জের বানিয়াচংয়ে আলোচিত ৯ হত্যা মামলার আসামি ইউপি সদস্য শহিদুল মেম্বার গ্রেফতার

admin / ৫৫ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আলোচিত ৯ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মো. শহিদুল ইসলাম (শহিদুল মেম্বার)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘ প্রায় ১৯ মাস পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার নোয়াপাড়া মহল্লায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, শহিদুল মেম্বার আলোচিত ৯ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত শহিদুল মেম্বার নোয়াপাড়া মহল্লার মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে শহিদুল মেম্বারের গ্রেফতারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির কিছু নেতাকর্মী এর নিন্দা জানান এবং তার মুক্তির দাবি করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণহানি ও সহিংসতার ঘটনায় দায়ের হওয়া আলোচিত ৯ হত্যা মামলায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বহুজনকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category