সংবাদ শিরোনাম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গুমের শিকার ব্যক্তিদের সরাসরি ন্যায়বিচারের পথ সুগম করেছে প্রস্তাবিত আইন: স্বরাষ্ট্রমন্ত্রী ৫০% পেনশন সমর্পণকারীদের ১০ দফা দাবি সমর্পিত অর্থ ফেরতসহ বৈষম্য নিরসনে দ্রুত নীতি প্রণয়নের আহ্বান ঢাকা ১৮ আসনের মাননীয় সাংসদ জনাব এস এম জাহাঙ্গীর হোসেন সাহেব এর সাথে উত্তরা কম্পিউটার সমিতির সভাপতি বেলাল মোল্লা মেহেদী র নেতৃত্বে প্রতিনিধি দলের শুভেচ্ছা বিনিময়। এ সময়ে উত্তরা কম্পিউটার সমিতির সদস্য দের সুবিধা অসুবিধা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সাংসদ উত্তরা কম্পিউটার ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  দক্ষিণখানে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার মামলা তুলে নিতে শিশুটির পরিবারকে হুমকির অভিযোগ স্পার সাইনবোর্ডে আড়ালের ব্যবসা? গুলশানে শাহ আলম-রাজুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি পশ্চিম আইনুছবাগ হাউস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা বাড়ি-ফ্ল্যাট ও জমির মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার অভিযোগ, আহত পরিচালকসহ ছাত্রদলের নেতাকর্মীরা এমপির(পিএস) এর আপন ভাই শানুরকে আটক করেও থানা থেকে ছেড়ে দেয় পুলিশ! অভিযোগ এলাকা বাসির

হামের টিকাদান কর্মসূচিতে সারাদেশে প্রথম ডিএনসিসি: প্রশাসক

admin / ৫৯ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

স্টাফ রিপোর্টার:  নার্গিস আক্তার 

ঢাকা, ১২ আগস্ট ২০২৬:

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হামের টিকাদান কর্মসূচিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সারাদেশে প্রথমস্থান অর্জন করেছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনের মিলনায়তনে ইউনিসেফ আয়োজিত রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, হামের টিকাদান কর্মসূচিতে ডিএনসিসির এ সাফল্য অত্যন্ত গর্বের। এ সাফল্যের ধারাবাহিকতায় আগামী সপ্তাহ থেকে নগরীতে কলেরার টিকাদান কার্যক্রম শুরু করা হবে।

তিনি বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধানমন্ত্রী। তিনি দেশের উন্নয়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা তাঁর কর্মী হিসেবে দেশ গঠনে সহযোগিতা করছি এবং এ সহযোগিতা অব্যাহত রাখব।”

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, হামের টিকার মাধ্যমে যেভাবে শিশুদের সুরক্ষা দেওয়া হয়েছে, একইভাবে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে টিকা প্রদানের মাধ্যমে নারী সমাজকেও সুরক্ষিত করা হবে।

ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে তিনি বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইপিআইসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য কার্যক্রমে ডিএনসিসি সবসময় নগরবাসীর পাশে রয়েছে।

তিনি আরও বলেন, শহরের কোথাও বর্জ্য জমে থাকলে নগরবাসী ডিএনসিসিকে জানালে কুইক রেসপন্স টিম ২৪ ঘণ্টার মধ্যে তা অপসারণের ব্যবস্থা করবে। নাগরিকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে বিভিন্ন এলাকার বর্জ্য অপসারণ করা হয়েছে বলেও জানান তিনি।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুল মাহমুদ, ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তা রিয়াদ মাহমুদসহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category