নিজস্ব প্রতিবেদক:
হিজড়া সম্প্রদায়ের সদস্য মেগ আহসানের ওপর বর্বরোচিত হামলা, নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগে
মেগ আহসানের অভিযোগ, কাশিয়ানীর বাধনডাঙ্গা এলাকায় অটোরিকশায় অবস্থানকালে মিতালী হিজড়া ও তার সহযোগীরা পিছু ধাওয়া করে তাকে মারধর করেন। পরে জোরপূর্বক তাকে তুলে নিয়ে মিতালী হিজড়ার বাড়িতে নিয়ে নির্যাতন করা হয়।
অভিযোগে বলা হয়, মিতালীর ডাকে মুন্নি ও চিরতা হিজড়াসহ তাদের সহযোগীরা সেখানে এসে দফায় দফায় মেগ আহসানকে মারধর করেন। এ ঘটনায় নাতি-শিষ্য মিতু হিজড়া কাশিয়ানী থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে যায়।
মেগ আহসানের দাবি, পুলিশের উপস্থিতিতেও মিতালী, মুন্নি ও চিরতা হিজড়াসহ তাদের সহযোগীরা তাকে হত্যার হুমকি দেন এবং পুলিশকে টাকা দেওয়ার প্রস্তাব দেন। পরে পুলিশ তাদের সঙ্গে আড়ালে কথা বলে কোনো কার্যকর ব্যবস্থা না নিয়ে থানায় নিয়ে যায়।
তিনি আরও অভিযোগ করেন, হাসপাতালে নেওয়ার অনুরোধ জানালেও পুলিশ তাকে হাসপাতালে না নিয়ে জোরপূর্বক অভিযোগ প্রত্যাহার করায়। একই সঙ্গে কাশিয়ানী থানার ওসি তার কাছ থেকে লিখিত নেন যে, তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কোনো মামলা বা আইনগত পদক্ষেপ নেবেন না।
মেগ আহসানের অভিযোগ, পরবর্তীতে একাধিকবার মামলা করতে চাইলেও পুলিশ মামলা নেয়নি এবং তাকে থানা থেকে বের করে দেওয়া হয়। থানা থেকে বের হওয়ার পর বেলতলা এলাকায় চিরতা হিজড়া ৪/৯ জন সহযোগী নিয়ে আবারও তার ওপর হামলা চালান এবং তার চুল কেটে দেন।
অভিযোগকারী মেগ আহসান বর্তমানে নিজের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। তার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
অভিযোগকারী: মেগ আহসান (হিজড়া)
ঠিকানা: হাতিরাপুল, ঢাকা
ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি, মেগ আহসান।