সংবাদ শিরোনাম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গুমের শিকার ব্যক্তিদের সরাসরি ন্যায়বিচারের পথ সুগম করেছে প্রস্তাবিত আইন: স্বরাষ্ট্রমন্ত্রী ৫০% পেনশন সমর্পণকারীদের ১০ দফা দাবি সমর্পিত অর্থ ফেরতসহ বৈষম্য নিরসনে দ্রুত নীতি প্রণয়নের আহ্বান ঢাকা ১৮ আসনের মাননীয় সাংসদ জনাব এস এম জাহাঙ্গীর হোসেন সাহেব এর সাথে উত্তরা কম্পিউটার সমিতির সভাপতি বেলাল মোল্লা মেহেদী র নেতৃত্বে প্রতিনিধি দলের শুভেচ্ছা বিনিময়। এ সময়ে উত্তরা কম্পিউটার সমিতির সদস্য দের সুবিধা অসুবিধা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সাংসদ উত্তরা কম্পিউটার ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  দক্ষিণখানে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার মামলা তুলে নিতে শিশুটির পরিবারকে হুমকির অভিযোগ স্পার সাইনবোর্ডে আড়ালের ব্যবসা? গুলশানে শাহ আলম-রাজুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি পশ্চিম আইনুছবাগ হাউস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা বাড়ি-ফ্ল্যাট ও জমির মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার অভিযোগ, আহত পরিচালকসহ ছাত্রদলের নেতাকর্মীরা এমপির(পিএস) এর আপন ভাই শানুরকে আটক করেও থানা থেকে ছেড়ে দেয় পুলিশ! অভিযোগ এলাকা বাসির

হালাল মাংস, ব্ল্যাক বেঙ্গল ছাগল রপ্তানি, প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা

কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্ব

admin / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ

 স্টাফ রিপোর্টার: আশরাফুননেছা

ঢাকা, ৪ আগস্ট: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার H.E. Mohd Shuhada Othman-এর সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে হালাল মাংস রপ্তানি, বিশ্বখ্যাত ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাজার সম্প্রসারণ, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষিভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া প্রাণিজ পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, হালাল সার্টিফিকেশন, প্রাণিস্বাস্থ্য সনদ, কোয়ারেন্টাইন ব্যবস্থা এবং স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) মানদণ্ড পূরণের বিষয়েও মতবিনিময় হয়।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। আন্তর্জাতিক হালাল বাজারে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে তিনি মালয়েশিয়ার কারিগরি সহযোগিতা কামনা করেন।

মালয়েশিয়ার হাইকমিশনার বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের অগ্রগতির প্রশংসা করে ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ সম্ভাবনাময় কৃষি ও প্রাণিজ পণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ প্রকাশ করেন। সরকারি ও বেসরকারি পর্যায়ে সহযোগিতা আরও জোরদারের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category