সংবাদ শিরোনাম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গুমের শিকার ব্যক্তিদের সরাসরি ন্যায়বিচারের পথ সুগম করেছে প্রস্তাবিত আইন: স্বরাষ্ট্রমন্ত্রী ৫০% পেনশন সমর্পণকারীদের ১০ দফা দাবি সমর্পিত অর্থ ফেরতসহ বৈষম্য নিরসনে দ্রুত নীতি প্রণয়নের আহ্বান ঢাকা ১৮ আসনের মাননীয় সাংসদ জনাব এস এম জাহাঙ্গীর হোসেন সাহেব এর সাথে উত্তরা কম্পিউটার সমিতির সভাপতি বেলাল মোল্লা মেহেদী র নেতৃত্বে প্রতিনিধি দলের শুভেচ্ছা বিনিময়। এ সময়ে উত্তরা কম্পিউটার সমিতির সদস্য দের সুবিধা অসুবিধা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সাংসদ উত্তরা কম্পিউটার ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  দক্ষিণখানে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার মামলা তুলে নিতে শিশুটির পরিবারকে হুমকির অভিযোগ স্পার সাইনবোর্ডে আড়ালের ব্যবসা? গুলশানে শাহ আলম-রাজুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি পশ্চিম আইনুছবাগ হাউস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা বাড়ি-ফ্ল্যাট ও জমির মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার অভিযোগ, আহত পরিচালকসহ ছাত্রদলের নেতাকর্মীরা এমপির(পিএস) এর আপন ভাই শানুরকে আটক করেও থানা থেকে ছেড়ে দেয় পুলিশ! অভিযোগ এলাকা বাসির

*যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ* নিয়মিত গ্যাস না পাওয়ায় সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে সড়ক অবরোধ,  

admin / ৩৫ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

সেলিম মাহবুব, ছাতকঃ

নিয়মিত সিএনজি গ্যাস সরবরাহ না পাওয়ার অভিযোগে সিলেট- সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাতকের সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে গ্যাস সরবরাহের সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭ টা থেকে গোবিন্দগঞ্জ পয়েন্টে এ আন্দোলন করেন শ্রমিকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

আন্দোলনরত শ্রমিকরা বলেন, নিয়মিত গ্যাস না পাওয়ায় পাম্পে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেক সময় রাত-দিন অপেক্ষা করেও গ্যাস পাওয়া যাচ্ছে না।  কী কারণে নিয়মিত গ্যাস সরবরাহ করা হচ্ছে না, সে বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের সু স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। এতে প্রতিদিন চরম দুর্ভোগে পড়তে হচ্ছে শ্রমিকদের।

তারা বলেন, আমরা শ্রমিক। গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করি। সঠিক সময়ে নিয়মিত গ্যাস না পেলে আমরা গাড়ি চালাব কীভাবে? ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পাওয়ায় আমাদের আয়-রোজগার বন্ধ হয়ে যাচ্ছে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

তিনি পাম্পের ম্যানেজারের সঙ্গে কথা বলেন এবং শ্রমিকদের দুর্ভোগের কথা বিবেচনা করে এক ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ চালু রাখার অনুরোধ জানান।

পরে শ্রমিকদের সঙ্গে কথা বলে ওসি মিজানুর রহমান বলেন, শ্রমিকদের কষ্ট আমরা বুঝি। তবে গ্যাস সরবরাহ সরকারি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিতে হবে।

কোনো সমস্যার সমাধান সড়ক অবরোধ করে করা যায় না। শান্তি পূর্ণভাবে দাবি জানিয়ে তা আদায় করতে হবে। আপনাদের অবরোধের কারণে অনেক রোগীবাহী গাড়িসহ সাধারণ যানবাহন যানজটে আটকা পড়েছে।

তাই সবাইকে রাস্তা থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করছি। পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নেয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যান সুহেল আহমদ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম বলেন, শ্রমিকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে সরকারের কাছে আমাদের দাবি, গ্যাস সরবরাহ নিয়ে যে সব সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধান করা হোক।

ছাতক থানার ওসি মো: মিজানুর রহমান বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসে শ্রমিক ও পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সকলের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category