সংবাদ শিরোনাম
লোডশেডিংয়ে জনজীবন হাঁসফাঁস সারাদেশে বিদ্যুৎ সংকট, গ্রাম-শহরে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গুমের শিকার ব্যক্তিদের সরাসরি ন্যায়বিচারের পথ সুগম করেছে প্রস্তাবিত আইন: স্বরাষ্ট্রমন্ত্রী ৫০% পেনশন সমর্পণকারীদের ১০ দফা দাবি সমর্পিত অর্থ ফেরতসহ বৈষম্য নিরসনে দ্রুত নীতি প্রণয়নের আহ্বান ঢাকা ১৮ আসনের মাননীয় সাংসদ জনাব এস এম জাহাঙ্গীর হোসেন সাহেব এর সাথে উত্তরা কম্পিউটার সমিতির সভাপতি বেলাল মোল্লা মেহেদী র নেতৃত্বে প্রতিনিধি দলের শুভেচ্ছা বিনিময়। এ সময়ে উত্তরা কম্পিউটার সমিতির সদস্য দের সুবিধা অসুবিধা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সাংসদ উত্তরা কম্পিউটার ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  দক্ষিণখানে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার মামলা তুলে নিতে শিশুটির পরিবারকে হুমকির অভিযোগ স্পার সাইনবোর্ডে আড়ালের ব্যবসা? গুলশানে শাহ আলম-রাজুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি পশ্চিম আইনুছবাগ হাউস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা বাড়ি-ফ্ল্যাট ও জমির মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার অভিযোগ, আহত পরিচালকসহ ছাত্রদলের নেতাকর্মীরা

কালারমারছড়া সাধারণ ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা

admin / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নিয়াজ, চট্টগ্রাম প্রতিনিধি ঃ

কালারমারছড়া ইউনিয়নের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ছাত্র ফোরামের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজের প্রত্যয়।

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের শিক্ষার্থীদের অংশগ্রহণে গঠিত সামাজিক ও শিক্ষাভিত্তিক সংগঠন ‘কালারমারছড়া সাধারণ ছাত্র ফোরাম’ তাদের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। তরুণদের নেতৃত্ব বিকাশ, শিক্ষার প্রসার এবং সামাজিক উন্নয়নকে কেন্দ্র করে গঠিত এই সংগঠনের যাত্রা স্থানীয় শিক্ষার্থীদের মাঝে নতুন প্রত্যাশা সৃষ্টি করেছে।

গত ১৭ জুন অনুষ্ঠিত সংগঠনের একটি অনলাইন সভার মাধ্যমে আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে চকরিয়া শাহারবীলের শিক্ষার্থী হাসান আল বান্না-কে আহ্বায়ক এবং মাদারীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী আল শাহরিয়ার মোহাম্মদ তানভীর-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠন সংশ্লিষ্টরা জানান, কালারমারছড়ার সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় ছাত্রসমাজের অধিকার সংরক্ষণ, শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি এবং সমাজ উন্নয়নে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য। পাশাপাশি উচ্চশিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং তরুণদের নেতৃত্বের সক্ষমতা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে।

সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা, খেলাধুলা ও টুর্নামেন্ট আয়োজন, এবং ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে কুইজ ও জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার আয়োজন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণের পর সকল স্তরের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রমে যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, একটি সংগঠনের শক্তি তার সম্মিলিত উদ্যোগ ও অংশগ্রহণে নিহিত। সেই লক্ষ্যেই সকলের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে একটি কার্যকর ও উদাহরণযোগ্য ছাত্র সংগঠন গড়ে তোলা হবে।

আহ্বায়ক হাসান আল বান্না এবং সদস্য সচিব আল শাহরিয়ার মোহাম্মদ তানভীর সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংগঠনের আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরিতে তারা একসঙ্গে কাজ করবেন। তারা আরও বলেন, “ব্যক্তির চেয়ে সংগঠন বড়”- এই নীতিকে ধারণ করে ঐক্য, দায়িত্ববোধ ও ইতিবাচক উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য কার্যকর একটি প্ল্যাটফর্ম তৈরি করাই হবে তাদের প্রধান অঙ্গীকার।

এছাড়াও আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আকিল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক হিসেবে আহসান হাবিব যায়েদ, আসাদুজ্জামান সিফাত ও রেজাউল করিম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে নিয়াজ উদ্দিন দিনার এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে কাইমুন সবুজ, রিয়াদ খান ও যায়েদ দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি আরও পাঁচজনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category